শিরোনাম

ফের পিছিয়ে পড়ল বার্সেলোনা

নিউজ ডেস্ক : এমনিতেই রিয়াল মাদ্রিদের থেকে পিছিয়ে পড়েছে লুইস এনরিকের শিষ্যরা। তার মধ্যে রিয়াল বেতিসের মাঠে খেলতে গিয়ে হোঁচট খেয়ে উল্টো শিরোপা লড়াইয়ে পিছিয়ে গেল মেসিরা।
১-১ গোলে ড্র করেই ঘরে ফিরতে হলো স্প্যানিশ জায়ান্টদের। যদিও একটি গোলের ক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। একবার বল গোললাইন পরিষ্কার পেরিয়ে যাওয়ার পরও গোল দেননি রেফারি!
রবিবার রাতে লা লিগার ম্যাচে গোলশুন্য কাটে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের ৭৫ তম মিনিটে গোলের আনন্দে ভাসে রিয়াল বেতিস সমর্থকরা। কর্নার থেকে টের স্টেগেন ঠিকমতো বল বিপদমুক্ত করতে পারেননি। বল পেয়ে কাছ থেকে জালে পাঠিয়ে দেন স্পেনের ফরোয়ার্ড মরেনো।
৭৭তম মিনিটে সমতা ফেরাতে পারতো বার্সেলোনা। ডি-বক্সে জটলা থেকে জর্দি আলবা বল জালে পাঠিয়ে দিয়েছিলেন। গোললাইনের অনেক ভেতর থেকে আইসা মানদি পা দিয়ে বল ক্রসবারে লাগিয়ে বাইরে ফেরত পাঠালেও রেফারি গোল দেননি। ৯০তম মিনিটে মাতিয়াস নাহুলের ভুলে বল পেয়ে যান মেসি। ডি-বক্সে আর্জেন্টিনা অধিনায়কের বাড়ানো বল জালে পাঠিয়ে বার্সেলোনাকে মূল্যবান ১ পয়েন্ট এনে দেন সুয়ারেস।

basic-bank

Be the first to comment on "ফের পিছিয়ে পড়ল বার্সেলোনা"

Leave a comment

Your email address will not be published.


*