নিউজ ডেস্ক : ফেসবুকে যোগ দিলেন আদিত্য রায় কাপুর। আর তাকে ওয়েলকাম করলেন স্বয়ং ক্যাটরিনা।
‘ফিতুর’ এ আদিত্যর সহ-অভিনেত্রী ক্যাটরিনা নিজের আর আদিত্যর একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি বলেছেন, কোনো দরকার হলে আদিত্য যেন তার সঙ্গে যোগাযোগ করেন। হাজার হোক, ফেসবুকে তার ৬ মাসের অভিজ্ঞতা হয়ে গেছে।
জবাবে আদিত্যও বলেছেন, হ্যাঁ ক্যাটরিনা, আমি অনুভব করেছি আপনার অভিজ্ঞ উপদেশ আমার সত্যিই দরকার হবে। ওয়েলকামের জন্য আপনাকে ধন্যবাদ।
আদিত্যর ফেসবুক পেইজ ইতিমধ্যেই ভরে গেছে সুস্বাগতম বার্তায়। বার্তাপ্রেরকদের মধ্যে একজন সিদ্ধার্থ মালহোত্রা। ফেসবুক লাইভ ভিডিওয় আদিত্যকে স্বাগত জানিয়েছেন তিনি।
সূত্র : এবিপি

Be the first to comment on "ফেসবুকে যোগদান করায় আদিত্যকে ক্যাটরিনার ওয়েলকাম"