শিরোনাম

বউরা সিরিয়ালে ডুবে, বরকে চা দেয়ার সময় নেই, মন্তব্য মন্ত্রীর

নিউজ ডেস্ক : নারীদের নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করলেন গোয়ার সংস্কৃতিমন্ত্রী। বুধবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন দয়ানন্দ মন্দ্রেকর।

তিনি বলেন, ‘আজকাল নারীরা টিভি সিরিয়াল দেখতে এত ব্যস্ত, যে স্বামী অফিস থেকে বাড়ি ফিরলেও পাত্তা পান না। স্বামী বাড়ি ফিরলেও টিভি দেখতে ব্যস্ত স্ত্রী চা পর্যন্ত বানিয়ে দেন না। ’ টিভির কারণে সপরিবারে উৎসাহের সঙ্গে নাটক দেখার দিন অতীত হয়ে গেছে বলেও মন্তব্য করেন । তবে তাঁর মতে, টিভিতেও ভালো অনুষ্ঠান হয় কিন্তু, বাড়ির বধূদের সিরিয়াল দেখার কারণে ভালো অনুষ্ঠান দেখা হয় না।

এদিকে, সংস্কৃতিমন্ত্রীর এই মন্তব্য ঘিরে গোয়ার রাজনীতিতে সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে সুনীল কথানকার বলেন, ‘এই মন্তব্য বিজেপি দলের খাপ পঞ্চায়েতের মতো মানসিকতার প্রমাণ দেয়। ওদের নিম্ন মানসিকতার প্রমাণ এই মন্তব্য। ’ গোয়া বিজেপি’র তরফ থেকে অবশ্য এই নিয়ে মুখ খোলা হয়নি।

সূত্র: এই সময়

basic-bank

Be the first to comment on "বউরা সিরিয়ালে ডুবে, বরকে চা দেয়ার সময় নেই, মন্তব্য মন্ত্রীর"

Leave a comment

Your email address will not be published.


*