নিউজ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় মালবাহী ট্রাক ও মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক রেজানুর রহমান মন্ডল নিহত হয়েছেন। তিনি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার সোমতলা গ্রামের মজিবর রহমানের ছেলে।
আজ বুধবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সকাল ১০টায় শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল (শজিমেক) থেকে মরদেহ নিয়ে রায়গঞ্জের চান্দাইকোনার উদ্দেশে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-প-৫১-১৪২০) ওই স্থানে পৌঁছালে বিপরীতমুখী অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই মালবাহী ট্রাকটি দ্রুত পালিয়ে যায় বলেও জানান স্টেশন অফিসার সোহেল রানা।

Be the first to comment on "বগুড়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে চালক নিহত"