শিরোনাম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকের শ্রদ্ধা

নিউজ ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী, মহাব্যবস্থাপক আব্দুল মজিদ শেখ, মো. কাইসুল হক, হাসনে আলম, বিষ্ণু পদ চৌধুরী, মো. এবনুজ জাহান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. মাঈন উদ্দিন, বিষ্ণু চন্দ্র সাহা, খালেদ হোসেন মল্লিক।

এ ছাড়া বঙ্গবন্ধু পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নসহ (সিবিত্র) ব্যাংকের অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

basic-bank

Be the first to comment on "বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকের শ্রদ্ধা"

Leave a comment

Your email address will not be published.


*