নিউজ ডেস্ক : বরগুনার ২০০৫ সালের আলোচিত মিজান হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বরগুনার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মুহা আবু তাহের এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন নুরুল ইসলাম (৪৫), সিদ্দিকুর রহমান, জাহানারা বেগম ও জাবেদ আলী।
মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালে ৯ সেপ্টেম্বর রাতে আসামিরা মাছ ধরার কথা বলে মিজান নামে এক যুবককে ডেকে নিয়ে হত্যা করেন। পরে ওই ঘটনায় তার বোন মুন্নি বেগম বাদী হয়ে মামলা করেন। ২৪ জনের মধ্যে ২১ জনের সাক্ষ্য ও শুনানি শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তোফাজ্জেল হোসেন কিসলু তালুকদার।

Be the first to comment on "বরগুনায় হত্যা মামলার চারজনের যাবজ্জীবন"