নিউজ ডেস্ক : তনু হত্যার প্রতিবাদে বিচারের দাবীতে প্রগতিশীল ছাত্রজোটের আহবানে দেশব্যাপী আধাবেলা হরতাল কর্মসূচী পালনের সময় সোমবার সকালে নগরীতে হরতাল সমর্থকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত ৭ জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ডাঃ মণিষা চক্রবর্তী বলেন, সকাল থেকে তারা সদর রোডে হরতালের সমর্থনে অবস্থান নেন। কর্মসূচী চলাকালীন সময় সকাল সাড়ে নয়টার দিকে বিনা উস্কানীতে কোতোয়ালী থানার ওসি শাখায়াত হোসেনের নেতৃত্বে পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। এতে ছাত্রইউনিয়নের সাধারণ সম্পাদক এবি সিদ্দিকসহ ১৫ নেতাকর্মী আহত হয়। বাসদের সদস্য জহুরা রেখাকে লাঞ্ছিত করে পুলিশ।
এ ব্যাপারে নগর পুলিশের উপ-পুলিশ কমিশানার (দক্ষিণ) গোলাম রউফ খান বলেন, তনু হত্যার ঘটনায় পুলিশ চাচ্ছে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। হরতালকারীরা সদর রোডে অবস্থান করায় পুলিশ তাদের সড়িয়ে দিয়েছে। তবে পুলিশ বল প্রয়োগ করে থাকলে তার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Be the first to comment on "বরিশালে ছাত্রজোটের ডাকা হরতালে পুলিশের লাঠিচার্জ॥ আহত-১৫"