শিরোনাম

বরিশালে বিস্কুটের গোডাউনে আগুন

নিউজ ডেস্ক : বরিশাল নগরীর বেলতলা বাজার এলাকায় একটি বিস্কুটের গোডাউন আগুনে পুড়ে গেছে। এতে ওই বিস্কুটের গোডাউনে রাখা বিপুল পরিমাণ বিস্কুট পুড়ে যায়।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গোডাউন মালিক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হলে তিনি ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণের আগেই গোডাউনে রাখা রহমানিয়া বিস্কুট কম্পানির প্রায় ২ লাখ টাকার বিস্কুট পুড়ে যায়।

এ ব্যাপারে বরিশাল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। বিস্কুটের প্যাকেট পুড়ে আগুনের তীব্রতার চেয়ে ধোঁয়ার মাত্রা বেশি ছিল। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

basic-bank

Be the first to comment on "বরিশালে বিস্কুটের গোডাউনে আগুন"

Leave a comment

Your email address will not be published.


*