শিরোনাম

বলিউডে ঝড় তুললেন বাঙালি মেয়ে অনুরাধা

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বারাকপুরের মেয়ে অনুরাধা মুখোপাধ্যায়। কন্নড় ছবি ‘এসএ’-তে সাউথের সুপারস্টার কার্তিক আর বিজয় সূর্যর সঙ্গে কাজের সুযোগ পান অনুরাধা। তারপর থেকে হাল ছাড়েননি। অতি সম্প্রতি জনপ্রিয় গুজরাটি ছবির রিমেকে দেখা গেল তাঁকে।

হিন্দিটা অনুরাধার মন্দ ছিল না। তবু মুন্সি প্রেমচাঁদ পড়ে আর হিন্দি খবরের কাগজ পড়ে নিজেকে প্রস্তুত করেছিলেন।

অন্যদিকে অনুরাধা আবার ট্রেন্ড ভারতনাট্যম নৃত্যশিল্পী। ফলে বলা চলে, হিন্দি ছবির জন্য প্রস্তুতিটা নেওয়াই ছিল। অথচ কেরিয়ারের শুরুটা করেছিলেন ক্যামেরার পেছনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে এই কলকাতায়।

বছর চারেক আগে মায়ের প্রয়াণের পর বাবাকে সঙ্গে নিয়ে কলকাতার ফ্ল্যাটে শিফট করেন অনুরাধা। হরিদেবপুরে থেকে তারপরে কাজ। অভিনেত্রী হিসেবে জি বাংলার ‘কাছে আয় সই’-তেও কাজ করেছিলেন। সেই মেয়েরই এরপর মুম্বাইয়ের স্ট্রাগল শুরু। দু’বছরে বিজ্ঞাপন আর ফিল্ম মিলিয়ে ছাপটা বেশ স্পষ্টভাবেই রাখতে পেরেছেন। যদিও সামনে অনেক পথ চলা বাকি, বলছিলেন অনুরাধা। এরপর হয়তো তার ‘লাইফ বিরিয়ানি’ ছবিটি মুক্তি পাবে।

 

basic-bank

Be the first to comment on "বলিউডে ঝড় তুললেন বাঙালি মেয়ে অনুরাধা"

Leave a comment

Your email address will not be published.


*