নিউজ ডেস্ক:তিনি অগণিত মানুষের স্বপ্নের সুপারস্টার। তিনি বলিউডের বাদশা শাহরুখ খান। পশ্চিম বান্দ্রায় তাঁর বাড়ির সামনে নিয়মিত অসংখ্য ভক্তের ভিড় জমে তাঁকে এক ঝলক দেখার জন্য। মুম্বইয়ে গিয়ে অন্তত একবার ‘মন্নত’ দর্শন করেননি এমন লোক খুব কমই আছেন। এ বার বলিউড বাদশার সেই প্রাসাদের অন্দরমহলের কিছু তথ্য।
২০০১ সালে এই বিশাল সম্পত্তি লিজ নেন শাহরুখ খান। আগে এর নাম ছিল ‘ভিলা ভিয়েনা’।
১৩.৩২ কোটি টাকায় ‘ভিলা ভিয়েনা’ লিজ নেন শাহরুখ। নাম রাখেন ‘মন্নত’।
‘মন্নত’ মোট ২৬, ৩২৮.৫২ বর্গফুট এলাকা জুড়ে তৈরি।
পশ্চিম বান্দ্রার যে এলাকায় শাহরুখের ‘মন্নত’, ওই এলাকার জমির বর্তমান দাম বর্গফুট প্রতি প্রায় ৪৩ হাজার টাকা।
‘মন্নত’-এর জন্য বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটিকে বাত্সরিক ১৯ লক্ষ টাকা দেন শাহরুখ।
পশ্চিম বান্দ্রা এলাকায় বর্তমান জমির দাম অনুযায়ী ‘মন্নত’-এর শুধু জমির দামই দাঁড়ায় প্রায় ১১৩.২২ কোটি টাকা।
পশ্চিম বান্দ্রার এই বিলাসবহুল ভিলার ইন্টেরিয়র ডিজাইন করেছেন গৌরি খান নিজেই।
৬ তলা এই বিলাসবহুল ভিলায় রয়েছে ৫টি বেড রুম, লিভিং রুম, ড্রেসিং রুম, লাইব্রেরি, ডাইনিং রুম, অ্যাওয়ার্ড রুম, জিম, অফিস রুম-সহ একাধিক ঝাঁ চকচকে ঘর।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Be the first to comment on "বলিউড বাদশার প্রাসাদের অন্দরমহলের কিছু তথ্য"