শিরোনাম

বসগিরির নতুন গানে শাকিব-বুবলীর চমক (ভিডিও)

নিউজ ডেস্ক : শাকিব-বুবলি অভিনীত ‘বসগিরি’ ছবির নতুন একটি প্রকাশ পেয়েছে রোববার রাতে। গানটির শিরোনাম ‘দিল দিল দিল’। চমৎকার কথা মালায় সাজানো এই গানের শাকিব-বুবলির নাচ রীতিমত চমকে দিয়েছে সবাইকে।

গতকাল রোববার মধ্য রাতে ললিপপের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এই গানটি। রোমান্টিক ঘরানার এই গানের কথা লিখেছেন কবীর বকুল। সুর করেছেন শওকত আলী। এতে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান ও কনা।

প্রকাশিত গানে টপ শটে দেখা যায়, সুসজ্জিত পর্যটন এলাকা। পরের দৃশ্যে দুজনকেই গিটার হাতে নাচতে দেখা যায়। কালো রঙের প্যান্টের সঙ্গে টপস পরে ক্যামেরায় ধরা দিয়েছেন বুবলি। শাকিবকেও দেখা যায় নয়া লুকে। এ সময় নাচের তালে দুজনকে গাইতে শোনা যায়, ‘দিল দিল দিল’ শিরোনামের গানটি। এবারই প্রথম কোমর দোলাতে দেখা গেল বুবলিকে। পুরো গানজুড়েই দুজনে মনের লেনদেন করেছেন।

সিনেমার মুক্তিকে সামনে রেখে এরই মধ্যে সিনেমাটির টিজার ও ‘মন তোকে ছাড়া’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে। কিছুদিন আগে থাইল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে এসব গানের দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে। গান ও টিজার প্রকাশের পর তা দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

গতকাল রোববার সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পাবে সিনেমাটি।

basic-bank

Be the first to comment on "বসগিরির নতুন গানে শাকিব-বুবলীর চমক (ভিডিও)"

Leave a comment

Your email address will not be published.


*