শিরোনাম

বহিষ্কৃত ৩৫ রুশ কূটনীতিক যুক্তরাষ্ট্র ছেড়েছেন

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘হস্তক্ষেপ’ এর অভিযোগে বহিষ্কৃত ৩৫ রুশ কূটনীতিক যুক্তরাষ্ট্র ছেড়েছেন। নতুন বছরের প্রথম দিন বহিষ্কৃত ওই ৩৫ কূটনীতিক ও তাদের পরিবারকে নিয়ে একটি ‘বিশেষ প্লেন’ নিউ ইয়র্ক থেকে রওনা হয় বলে দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন।

ওই কূটনীতিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট পার্টি ও পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাকের অভিযোগ আনা হয়েছে। গত ৩০ ডিসেম্বর আনা অভিযোগের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে তাদের যুক্তরাষ্ট্র ত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

যদিও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের সব অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্রের বহিষ্কারের সিদ্ধান্তকে ভিত্তিহীন দাবি করেছে রাশিয়া।

basic-bank

Be the first to comment on "বহিষ্কৃত ৩৫ রুশ কূটনীতিক যুক্তরাষ্ট্র ছেড়েছেন"

Leave a comment

Your email address will not be published.


*