শিরোনাম

বাংলাদেশকেই ফেবারিট মানছে মালদ্বীপ

নিউজ ডেস্ক : গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য পূরণে ভারতের বিপক্ষে রক্ষণাত্মক কৌশল বেছে নিয়েছিল বাংলাদেশ। তিন বারের চ্যাম্পিয়নদের রুখে দেওয়ার পর সাফ ফুটবলের সেমি-ফাইনালে মালদ্বীপকে পেয়ে এখন নিজেদের স্বাভাবিক খেলাই খেলবে মেয়েরা।

বাংলাদেশ এভাবে ফাইনালে ওঠার ছক কষলেও সাবিনাদেরকেই ফেবারিট মানছে মালদ্বীপ।
বাংলাদেশকে ফেভারিট মেনে প্রথমবারের মতো মালদ্বীপকে সাফের সেমি-ফাইনালের মঞ্চে তোলা কোচ নাওকো কাওমাতো বলেন, “বাংলাদেশ দুইবার সেমি-ফাইনাল খেলেছে। আমরা এবারই প্রথম। আমার চোখে ওরাই ফেভারিট। ”

তবে মালদ্বীপ দলেও আছে সাবিনার মতো এক ম্যাচে ৫ গোল করা ফরোয়ার্ড ফাধাওয়া জাহির। মালদ্বীপের জাপানি কোচই জানিয়েছেন, দ্বীপ দেশটি ধীরে ধীরে উন্নতি করছে। এগিয়ে চলছে দারুণ ভবিষ্যতের দিকে। তার কথাতেই পরিষ্কার ইঙ্গিত থাকছে, উন্নতির ধারাবাহিকতায় থাকা মালদ্বীপ সেমি-ফাইনালের যুদ্ধে কঠিন পরীক্ষাই নিতে যাচ্ছে সাবিনাদের।

তবে বাংলাদেশ মালদ্বীপকে নিয়ে হেলাফেলা করছে না তা কোচের কথাতেই স্পষ্ট। তার ভাষায়, “ভারতের বিপক্ষে আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি, যেটা আমরা আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলাম। তো আমাদের লক্ষ্য মালদ্বীপের বিপক্ষে অলআউট ফুটবল খেলা। ”

গ্রুপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর নিজেদের শেষ ম্যাচে ভারতকে প্রথমবারের মতো ড্রয়ে রুখে দিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তাতে ২০১০ ও ২০১৪ সালে যাদের কাছে হেরে সেরা চার থেকে ছিটকে পড়া, সেই নেপালকে এড়ানোর স্বস্তি মিলেছে। এখন প্রথমবারের মতো ফাইনালে ওঠার সমীকরণ মেলানোর পালা সাবিনাদের।

basic-bank

Be the first to comment on "বাংলাদেশকেই ফেবারিট মানছে মালদ্বীপ"

Leave a comment

Your email address will not be published.


*