শিরোনাম

বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়কে ওবামা ও মিশেলের ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক :  বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মার্কিন ফাস্ট লেডি মিশেল ওবামা।

এক শুভেচ্ছা বার্তায় সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে বারাক ওবামা ও তার স্ত্রী জানান, ‘উৎসবের পাশাপাশি ঈদুল আযহা এমন এক দাতব্য সংস্কার, যখন মুসলিমরা তাদের নিজেদের সেবামূলক কর্তব্য পালন করেন ইব্রাহিম (আঃ) এর নিজের ছেলেকে কোরবানি দেওয়ার ইচ্ছার মধ্য দিয়ে যে ত্যাগ স্বীকার করেছিলেন, তার প্রতি গভীর সম্মান প্রদর্শন করে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেছেন, ‘ঈদুল আজহা হল একটি বিশেষ মুহূর্ত যা সকল বিশ্বাসের মধ্যে সেবা, নিঃস্বার্থপরায়ণতা এবং দাতব্য সেবার মূল্যবোধ সৃষ্টি করে । এই সকল মূল্যবোধ চর্চা আর এর প্রতিফলনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।’

 

basic-bank

Be the first to comment on "বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়কে ওবামা ও মিশেলের ঈদ শুভেচ্ছা"

Leave a comment

Your email address will not be published.


*