শিরোনাম

বাংলাদেশের আইসিসি র‌্যাঙ্কিংয়ে ছয়ে উঠার সমীকরণ

নিউজ ডেস্ক : ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠার সুযোগটা গত বছর ঘরের মাঠেও পেয়েছিল মাশরাফি বিন মর্তুজার দল। কিন্তু আফগানিস্তান ও শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে সেটা কাজে লাগানো যায়নি। কঠিন হলেও শ্রীলঙ্কা সিরিজেও একই সুযোগের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠার হাতছানি বাংলাদেশের সামনে।

৯১ পয়েন্ট নিয়ে বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ। আটে থাকা পাকিস্তানের পয়েন্ট ৮৯। তবে সেটা নিয়ে এখন আলোচনা নয়। এখনকার টক্কর ছয় নম্বরে থাকা শ্রীলঙ্কার সাথে। ৯৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে লঙ্কানরা। তবে বাংলাদেশের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সব কটা ম্যাচ যদি হেরে যায় স্বাগতিকরা তাহলে র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বর স্থানটা হারাতে হবে। বাংলাদেশ ইতিহাসের প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বর জায়গাটা দখল করবে।

এবার উল্টো দিক নিয়ে আলোচনা করা যাক। বাংলাদেশ যদি ৩-০ ব্যবধানে সিরিজ হারে তাহলে পয়েন্ট হবে ৮৮। সেক্ষেত্রে র‌্যাঙ্কিংয়ের সাত নম্বর জায়গটা ছেড়ে দিয়ে পাকিস্তানের নিচে নেমে যেতে হবে বাংলাদেশকে।

সিরিজের একটি ম্যাচ জিতলে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাটা বেশ উজ্জল হবে বাংলাদেশের। তবে র‌্যাঙ্কিংয়ের কোন পরিবর্তন হবে না। বাংলাদেশের পয়েন্ট ৯১-ই থাকবে। আর যদি ২-১ ব্যবধানে সিরিজ জিতে তাহলে পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯৩, কিন্তু র‌্যাঙ্কিংয়ের সাতেই থাকতে হবে।

basic-bank

Be the first to comment on "বাংলাদেশের আইসিসি র‌্যাঙ্কিংয়ে ছয়ে উঠার সমীকরণ"

Leave a comment

Your email address will not be published.


*