শিরোনাম

বাংলাদেশে আসতে মুখিয়ে বেল

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন ইয়ান বেল। ২০১৫ সালের নভেম্বরে শারজায় পাকিস্তানের বিপক্ষে শেষবারের মতো ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছিলেন। ওই বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন শেষ ওয়ানডে ম্যাচটি। দেশের জার্সিতে আবারো মাঠে নামতে মরিয়া ইংলিশ ক্রিকেটার। এর জন্য বাংলাদেশ সফরকেই টার্গেট করেছেন বেল! টাইগারদের বিপক্ষে স্কোয়াডে ফিরতে চান ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর দোটানায় থাকা ইয়ান মরগান আসছেন না বাংলাদেশে। তার পথ অনুসরণ করেছেন অ্যালেক্স হেলসও। এই দুই ক্রিকেটারের অনুপস্থিতিতে অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে দলে ফিরতে পারেন বেল। বাংলাদেশের পর ভারতে খেলবে ইংল্যান্ড দল। উপমহাদেশে ভালো খেলা বেল পেতে পারেন তার প্রতিদানও।

আসন্ন সফরে ইংল্যান্ড দলের অংশ হতে পারবেন বলে আশাবাদী বেল। বলেন, ‘উপমহাদেশে খেলে জয় পাওয়াটা কঠিন। বিশেষ করে ভারতে! তাছাড়া উন্নতির জোয়ারে ভাসা বাংলাদেশেও খেলাটা কঠিন হবে, যা আমরা দেখতেই পাচ্ছি। ইংল্যান্ড তাদের দক্ষতা বাড়াতে চায়, উপমহাদেশে জিততে চায়। সুতরাং এবারের শীত মৌসুমে উপমহাদেশ সফরটা দারুণ আকর্ষণীয় হবে। আশা করছি, আমি ওই সফরের অংশ হতে পারবো। যদি ওখানে খেলতে নাও পারি, তার পরও চাইবো যে ইংল্যান্ড ভালো খেলুক।’

basic-bank

Be the first to comment on "বাংলাদেশে আসতে মুখিয়ে বেল"

Leave a comment

Your email address will not be published.


*