শিরোনাম

বাংলাদেশে এলএনজি টার্মিনাল ও পাওয়ার প্ল্যান্ট নির্মাণে সিঙ্গাপুরের আগ্রহ

নিউজ ডেস্ক : বাংলাদেশে এলএনজি টার্মিনাল এবং পাওয়ার প্ল্যান্ট স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর।
সিঙ্গাপুরে সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মঙ্গলবার সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রী লিম এইচএনজি কিয়ানের সাথে সাক্ষাৎ করলে সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রী এ আগ্রহ প্রকাশ করেন।

সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রী শিগগিরই একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরে আসবেন বলে আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রী অর্থনৈতিক ও সামাজিকসহ সকল ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, সিঙ্গাপুর বাংলাদেশের সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী। বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকার ঘোষিত সুযোগ-সুবিধা আকর্ষণীয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সরকার ঘোষিত স্পেশাল ইকোনমিক জোন-এ শিল্প স্থাপনের চিন্তা করছে সিঙ্গাপুর।
তোফায়েল আহমেদ সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রীর কাছে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। বিদেশী বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকার বিশেষ সুবিধা ঘোষণা করেছে। বাংলাদেশে বিনিয়োগ সিঙ্গাপুরের ব্যবসায়ীদের জন্য লাভজনক হবে। এ বিষয়ে সরকার চাহিদা মোতাবেক সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
এ সময় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরে নিযুক্ত মিনিস্টার এস এম আনিসুল হক এবং কমার্শিয়াল কাউন্সিলর খাজা মিয়া উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "বাংলাদেশে এলএনজি টার্মিনাল ও পাওয়ার প্ল্যান্ট নির্মাণে সিঙ্গাপুরের আগ্রহ"

Leave a comment

Your email address will not be published.


*