শিরোনাম

বাংলাদেশে ভোটার সংখ্যা এখন ১০ কোটি ৩০ লাখ

নিউজ ডেস্ক : হালনাগাদের পর বাংলাদেশে এখন ভোটার সংখ্যা দাঁড়াল ১০ কোটি ৩০ লাখ।
নির্বাচন কমিশন (ইসি) ২০১৬ সালের হালনাগাদ কার্যক্রমের পর ৩১ জানুয়ারি সারা দেশে তালিকা প্রকাশ করে।

আর তা সমন্বয় করে বুধবার (১ ফেব্রুয়ারি) মোট ভোটার সংখ্যা প্রকাশ করে সংস্থাটি।
ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, এবার হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ১২ লাখ ১৬ হাজার ৯৬৯ জন। এর মধ্যে পুরুষ সাত লাখ ১৫ হাজার ৪০৮ জন। আর নারী ভোটার পাঁচ লাখ ১ হাজার ৫৬১ জন।

হালনাগাদের আগে দেশের ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ১৭ লাখ ৮১ হাজার ৫০ জন। এর মধ্যে পুরুষ পাঁচ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৫০২ জন ও নারী পাঁচ কোটি তিন লাখ সাত হাজার ৫৪৮ জন।

সব মিলিয়ে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ২৯ লাখ ৯৮ হাজার ১৯ জন। এরমধ্যে মোট পুরুষ ভোটার পাঁচ কোটি ২১ লাখ ৮৮ হাজার ৯১০ জন এবং নারী ভোটার পাঁচ কোটি আট লাখ নয় হাজার ১০৯ জন।

ইসি কর্মকর্তার ধারণা, একাদশ সংসদ নির্বাচনের সময় মোট ভোটার সংখ্যা সাড়ে ১০ কোটি ছাড়িয়ে যেতে পারে। দশম সংসদ নির্বাচনের সময় দেশে সাড়ে ৯ কোটির মতো ভোটার ছিল।

basic-bank

Be the first to comment on "বাংলাদেশে ভোটার সংখ্যা এখন ১০ কোটি ৩০ লাখ"

Leave a comment

Your email address will not be published.


*