নিউজ ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বাংলাদেশে এখন যদি মানবাধিকার লঙ্ঘিত হয় তা হলে সেটি বিএনপি-জামায়াত জোটের মদদেই ঘটছে।
আজ শনিবার কুষ্টিয়া কেন্দ্রীয় মন্দিরে আয়োজিত বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবেব তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, মহান জাতীয় সংসদ সারা বিশ্বের মধ্যে একটি সৌন্দর্যমণ্ডিত স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। তাই লুই কানের নকশায় গাইড লাইন অনুযায়ী যেখানে যে স্থাপনা যে অবস্থায় ছিল তা পুনর্নির্ধারণ করা হবে। এখানে কার কবর উঠবে বা উঠবে না সেটা সরকারের বিবেচ্য বিষয়।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সরকারের সময় রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা কর্মিসহ সারাদেশে ২৬ হাজার নেতা কর্মিকে হত্যা করা হয়েছিল। সেটি খালেদা জিয়া ভুলে গেছেন।
তিনি বলেন, নৌকায় ভোট দেয়ার অপরাধে বিএনপি সন্ত্রাসীদের দ্বারা ১০ হাজার হিন্ধু সম্প্রদায়ের মহিলাদের ধর্ষণ করা হয়েছিল। বিএনপি-জামায়াতের কিছু গুপ্ত হত্যা ছাড়া সব কিছুই স্বাভাবিক আছে।
এ সময়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, পৌর মেয়র আনোয়ার আলী, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট অনুপ কুমার নন্দীসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
পরে হানিফ শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে আয়োজিত বিজয়া পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং শেষে এক নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এদিকে বিকেলে তিনি কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক মতবিনিময় সভাসহ বিভিন্ন দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ করেন।

Be the first to comment on "‘বাংলাদেশে যদি মানবাধিকার লঙ্ঘিত হয় তা বিএনপি-জামায়াত জোটের মদদেই ঘটছে’"