শিরোনাম

বাংলাদেশ এখন ইউরোপ-আমেরিকার চেয়েও নিরাপদ: ইনু

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কয়েকটি বিচ্ছিন্ন হত্যাকান্ড বা ব্লগার হত্যা হলেই গণতন্ত্র ধ্বংস হয়ে যায় না, গণতন্ত্র কোনো কাচের গ্লাস নয়। তিনি বলেন, বিচ্ছিন্ন কয়েকটি হত্যাকান্ড, প্রজন্মসেনা হত্যার পর ‘গণতন্ত্র গেল’ বলে যারা শোরগোল করেন, তাদের উদ্দেশে বলতে চাই, গণতন্ত্র কোন কাচের গ্লাস নয়, এত ঠুনকো নয় যে, এতেই ধ্বংস হয়ে যাবে। গণতন্ত্রের ভিত অনেক মজবুত। শুক্রবার সাংবাদিক আজিজুল হকের স্মৃতিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত স্মরণসভার তিনি এসব কথা বলেন। এসময় আজিজুল হকের পরিবারকে তিন লাখ টাকার চেক দেয়া হয়।

ইনু বলেন, বাংলাদেশে গণমাধ্যম চাপের মুখে- বিদেশিদের এ প্রতিবেদন মিথ্যা অপপ্রচার ও উদ্দেশ্যমূলক। এসব কিছু কোন সত্য তথ্যের ভিত্তিতে নয়। জঙ্গি তৎপরতা থেকে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ রাখতে সরকারের তৎপরতাকে বিতর্কিত করতে এটি করছে তারা। যা মোটেও ঠিক হচ্ছে না। অসত্য তথ্য প্রকাশ কওে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

বাংলাদেশ এখন ইউরোপ-আমেরিকার চেয়েও নিরাপদ বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, জঙ্গি তৎপরতা বাংলাদেশের চেয়ে ইউরোপ-আমেরিকায় অনেক বেশি। বাংলাদেশ জঙ্গি দমনে ইউরোপ-আমেরিকার চেয়ে বেশি সফল। সেসব দেশের চেয়ে বাংলাদেশ জনবহুল রাষ্ট্র হিসেবে অনেক বেশি নিরাপদ।

এ সময় প্রয়াত ক্রীড়া সাংবাদিক আজিজুল হকের কাজ ও নিষ্ঠার প্রশংসা করেন হাসানুল হক ইনু। ডিআরইউ সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি শফিকুল করিম সাবু, সিনিয়র সদস্য কাশেম হুমায়ূন, বর্তমান সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

basic-bank

1 Comment on "বাংলাদেশ এখন ইউরোপ-আমেরিকার চেয়েও নিরাপদ: ইনু"

  1. AWL are safe in Bangladesh

Leave a comment

Your email address will not be published.


*