শিরোনাম

বাংলাদেশ সফর নিশ্চিত করল অস্ট্রেলিয়া; তবে…

নিউজ ডেস্ক : অবশেষে নিরাপত্তার উপর আস্থা খুঁজে পেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত বছরের শেষ দিকে ইংল্যান্য সিরিজের পর থেকেই বাংলাদেশ সফরের বিষয়ে নড়েচড়ে বসেছিল অস্ট্রেলিয়া।

তখনই মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছিল যে এবছরই বাংলাদেশে আসছে স্টিভ স্মিথের দল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড সংবাদমাধ্যমকে জানালেন, এ বছরই বাংলাদেশ সফরে আসছে তারা।
বাংলাদেশে তো কমপক্ষে দুটি টেস্ট খেলার কথা জানিয়েছেন তিনি। এই নিশ্চয়তার মধ্যেও একটা ‘কিন্তু’ রেখে দিয়েছেন সাদারল্যান্ড। তা হলো সেই নিরাপত্তা। ইংল্যান্ড দলকে দেওয়া নিরাপত্তায় তারা যারপরনাই খুশি। তবে সফরের আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের উপর ‘সতর্ক’ দৃষ্টি রাখবে তারা।

সাদারল্যান্ডের ভাষ্য অনুযায়ী, “এখনো অনেক কিছু ঘটতে পারে। আমরা পরিস্থিতির ওপর টানা সতর্ক দৃষ্টি রাখব। তবে আমরা বাংলাদেশ সফরকে ধরে নিয়েই আমরা পরিকল্পনা সাজাচ্ছি। বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড যে ধরনের নিরাপত্তাব্যবস্থার কথা বলছে, সেটা আমাদের অবশ্যই স্বস্তির কারণ হয়ে আছে। এই মুহূর্তে আমাদের পরিকল্পনা বাংলাদেশে আমরা দুটি টেস্ট খেলব। ”

এবিসি রেডিওকে দেওয়া সাক্ষাতকারে সাদারল্যান্ড আরও বলেন, “আমরা দেখেছি, গত বছরের শেষ দিকে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে গিয়েছিল। তাদেরকে দেওয়া নিরাপত্তাব্যবস্থা বেশ উঁচু মানের ছিল। আমরা সে সময় আমাদের নিরাপত্তা প্রধান শন ক্যারলকে বাংলাদেশে পাঠিয়েছিলাম। তিনি সেখানে নিরাপত্তাব্যবস্থা সম্বন্ধে ধারণা নিয়েছিলেন। আমরা এতে এখন পর্যন্ত সন্তুষ্ট। ”

আগেই জানা গিয়েছিল এই বছরের আগস্টের দিকে অজিরা বাংলাদেশ সফরে আসতে পারে। সাদারল্যান্ডের কথাতেও পাওয়া গেল সেরকম আভাস। আগস্ট কিংবা সেপ্টেম্বরে এই সফর হতে পারে বলে জানালেন তিনি। এর আগে ২০১৫ সালে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। যা ক্রিকেট বিশ্বে সমালোচনার সৃষ্টি করে। এবার যাতে এমন পরিস্থিতি সৃষ্টি না হয় সে সম্পর্কে সজাগ দৃষ্টি রাখাই জরুরী।

basic-bank

Be the first to comment on "বাংলাদেশ সফর নিশ্চিত করল অস্ট্রেলিয়া; তবে…"

Leave a comment

Your email address will not be published.


*