শিরোনাম

বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের কোনো স্থান নেই

নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধবিষয়ক-মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শহীদদের রক্তস্নাত এই বাংলাদেশে রাজাকার, আলশামস ও মানবতাবিরোধী অপরাধীদের কোনো স্থান নেই। আজ বৃহস্পতিবার সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রাঙ্গণে ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশন আয়োজিত বিজয় র‍্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য মন্ত্রী ভারতসহ সব বন্ধুপ্রতিম রাষ্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। র‍্যালিতে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, মুক্তিযুদ্ধবিষয়ক সচিবসহ আয়োজক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‍্যালিটি প্রেস ক্লাব, কদম ফোয়ারা হয়ে আবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এসে শেষ হয়।

basic-bank

Be the first to comment on "বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের কোনো স্থান নেই"

Leave a comment

Your email address will not be published.


*