শিরোনাম

বাগেরহাটে টেম্পো ও ট্রলি উল্টে খাদে পড়ে নিহত ১, আহত ৩

নিউজ ডেস্ক : বাগেরহাটে যাত্রীবাহী টেম্পো ও বালুবোঝাই ট্রলি উল্টে খাদে পড়ে একজন নিহত এবং তিনজন যাত্রী আহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর সড়কে সদর উপজেলার দড়াটানা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আব্দুল জলিল শেখ (৫৫) বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের নেছার শেখের ছেলে। তিনি ওই টেম্পোযোগ বাগেরহাট থেকে বাড়ি ফিরছিলেন। আব্দুল জলিল পেশায় একজন ভ্যানচালক ছিলেন বলে পুলিশ জানায়।

বাগেরহাট মডেল থানার এসআই মো. ফজলুল হক জানান, বাগেরহাট স্ট্যান্ডের দিক থেকে যাওয়া বালুবোঝাই একটি ট্রলি ঘটনাস্থলে পৌঁছালে পিছন দিক থেকে একটি যাত্রীবাহী টেম্পোকে ধাক্কা দেয়। এ সময় টেম্পো এবং ওই ট্রলিটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে একজন নিহত এবং তিনজন আহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

basic-bank

Be the first to comment on "বাগেরহাটে টেম্পো ও ট্রলি উল্টে খাদে পড়ে নিহত ১, আহত ৩"

Leave a comment

Your email address will not be published.


*