শিরোনাম

বান্ধবীকে মারধরের অভিযোগ ম্যারাডোনার বিরুদ্ধে!

নিউজ ডেস্ক : ফিফার দূত হওয়ার কয়েকদিনের মধ্যেই বিতর্কে জড়ালেন ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনা। ফের বান্ধবী রকিও অলিভিয়াকে মারধরের অভিযোগ উঠল ম্যারাডোনার বিরুদ্ধে। ফলে মাদ্রিদের এক পাঁচতারা হোটেলে ম্যারাডোনাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ এবং নাপোলির ম্যাচ দেখতে বর্তমানে বান্ধবীর সঙ্গে মাদ্রিদে রয়েছেন ম্যারাডোনা।

ইনস্টাগ্রামে ম্যারাডোনার সঙ্গে ছবিও পোস্ট করেছেন অলিভিয়া। বুধবার অলিভিয়ার অভিযোগের পর পুলিশকে খবর দেন হোটেলের ম্যানেজার। তারপর বিশ্বজয়ী এই ফুটবলারকে জিজ্ঞাসাবাদ করে মাদ্রিদ পুলিশ। অবশ্য ম্যারাডোনার বিরুদ্ধে এখনও সরকারিভাবে পুলিশের কাছে অভিযোগ জানাননি অলিভিয়া। মাদ্রিদে ঢোকার পর থেকেই বিতর্কে জড়িয়েই চলেছেন ম্যারাডোনা। বিমানবন্দরেও এক সাংবাদিকের সঙ্গে হাতাহাতি করেছিলেন তিনি।

basic-bank

Be the first to comment on "বান্ধবীকে মারধরের অভিযোগ ম্যারাডোনার বিরুদ্ধে!"

Leave a comment

Your email address will not be published.


*