শিরোনাম

বাবা-মার পর ১৭ প্রতিবেশীকে হত্যা!

নিউজ ডেস্ক : বাবা-মাকে হত্যার পর তা ঢাকতে ১৭ প্রতিবেশীকে হত্যা করেছে এক তরুণ। ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে।

সিনহুয়ার বরাত দিয়ে শনিবার বিবিসি জানিয়েছে, বাবা-মা ও ১৭ প্রতিবেশীকে হত্যার কথা স্বীকার করেছে  ইয়াং কিংপেই (২০) নামের ওই তরুণ। টাকা-পয়সা নিয়ে বিরোধ থেকে বাবা-মাকে হত্যা করেন তিনি। এরপর তিনি বাড়ির আশপাশের ছয়টি পরিবারের ১৭ জনকে হত্যা করেন। খুন হওয়াদের মধ্যে আছে তিন বছরের শিশু, আছেন ৭২ বছরের বৃদ্ধও।

ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে বৃহস্পতিবার ওই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

এমন ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনায় হতবাক চীনের প্রশাসন। তাদের মতে, চীনে সাধারণ মানুষের আগ্নেয়াস্ত্র প্রাপ্তিতে যথেষ্ট কড়াকড়ি রয়েছে। তাই এমন হত্যাকাণ্ডের নজির চীনে নেই বলা যায়। তারপরও কীভাবে এটা ঘটলো তা তদন্তে বেরিয়ে আসবে।

 

basic-bank

Be the first to comment on "বাবা-মার পর ১৭ প্রতিবেশীকে হত্যা!"

Leave a comment

Your email address will not be published.


*