শিরোনাম

বার্সাতেই থাকছেন সুয়ারেস

নিউজ ডেস্ক : শেষ পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেস। ক্লাবটির সভাপতি জোসেফ বার্তামেউ বিষয়টি নিশ্চিত করে বলেছেন ২০২২ সাল পর্যন্ত ক্যাম্প ন্যু তেই থাকছেন এই তারকা।

উরুগুয়ের একটি রেডিওকে বার্তোমেউ বলেন, “সুয়ারেস নতুন চুক্তি করতে যাচ্ছে। এটা এরই মধ্যে ঠিকঠাক হয়েছে। সামান্য কিছু বিষয় চূড়ান্ত করা বাকি। ”

গত মাসে ২৯ বছর বয়সী সুয়ারেস নিজেই জানিয়েছিলেন যে, নতুন চুক্তির বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। গতকাল বার্তামেউ জানালেন চলতি বছর শেষ হওয়ার আগেই নতুন চুক্তি করতে একমত হয়েছেন গত মৌসুমে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। এটি বার্সার সমর্থকগোষ্ঠী এবং সুয়ারেসের ভক্তদের জন্য বড়দিনের উপহার হিসেবে মন্তব্য করেছেন বার্তামেউ।

বার্তামেউ আরও বলেছেন, “সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমাদের আক্রমণত্রয়ীর (মেসি, নেইমার, সুয়ারেস) অবিচ্ছেদ্য অংশ। ”

বর্তমান চুক্তি অনুযায়ী ২০১৯ সাল পর্যন্ত ক্যাম্প ন্যু তে খেলবেন সুয়ারেস। ২০২২ সাল পর্যন্ত এই চু্ক্তি বৃদ্ধিরও সম্ভাবনা আছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

basic-bank

Be the first to comment on "বার্সাতেই থাকছেন সুয়ারেস"

Leave a comment

Your email address will not be published.


*