শিরোনাম

বার্সেলোনায় কখনোই ফিরবেন না গার্দিওলা!

নিউজ ডেস্ক : তার এমন মনোভাবের কারণ কী তা তিনিই জানেন। তবে এই তারকা কোচের এমন মন্তব্য সাড়া ফেলে দিয়েছে। ভবিষ্যতে বার্সেলোনায় আর কখনোই কোচ হিসেবে ফেরার কোনো ইচ্ছা নেই বলেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা। বর্তমানে বার্সা কোচ লুই এনরিকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে।

চলতি মৌসুমের শেষে ন্যু ক্যাম্পে এনরিকের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে প্যারিস সেইন্ট জার্মেইর কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হবার পরে এনরিকের ভবিষ্যৎ আরো বেশি স্পষ্ট হয়ে গেছে। এই ফলাফলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনার ছিটকে পড়া অনেকটাই নিশ্চিত বলা যায়। লা লিগাতেও রিয়াল মাদ্রিদের থেকে এখন পর্যন্ত পিছিয়ে আছে কাতালানরা।

এনরিকে চলে যাবার পরে তার স্থানে অ্যাতলেতিক বিলবাওয়ের কোচ আরনেস্টো ভালভারদির বার্সায় যোগ দেবার সম্ভাবনা দেখা দিয়েছে। তার সাথে এই তালিকায় আরো আছেন রিয়াল সোসিয়েদাদের ইউসেবিও সাকরিসতান ও এভারটনের রোনাল্ড কোম্যান। বার্সেলোনার কোচ হিসেবে ৪ বছরে ১৪টি শিরোপা জয় করেছিলেন গার্দিওলা। ২০১২ সালে তিনি কাতালান ক্লাবটি ছেড়ে যান। কিন্তু পুনরায় সেখানে ফেরার কোনো ইচ্ছা তার নেই।

এ সম্পর্কে ৪৬ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড বলেছেন, “না, কখনোই আমি বার্সেলোনায় কোচ হিসেবে ফিরে আসব না। সেখানে আমার অধ্যায় শেষ। বার্সেলোনা এখনো বিশ্বের সেরা দল। কিন্তু বর্তমানে প্রতিপক্ষ সবাই শক্তিশালী। এখানে বড় ব্যবধানে জয়ী যেমন হওয়া যায়, তেমনি পরাজিত হওয়া যায়। কিন্তু বার্সেলোনা এমন একটি দল যাদের যেকোনো পরিস্থিতি থেকে ঘুড়ে দাঁড়ানোর মতো দক্ষতা রয়েছে।

basic-bank

Be the first to comment on "বার্সেলোনায় কখনোই ফিরবেন না গার্দিওলা!"

Leave a comment

Your email address will not be published.


*