শিরোনাম

বার্সেলোনায় থেকেই অবসর নিতে চান সুয়ারেস

নিউজ ডেস্ক : বার্সেলোনার আক্রমণভাগ এমএসএন আগের মতোই দুর্দান্ত হয়ে রইল। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে নতুন করে চুক্তিবদ্ধ হলেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেস।

নতুন চুক্তিতে আনন্দ প্রকাশের পাশাপাশি তিনি জানালেন, বার্সায় থেকেই ক্যারিয়ার শেষ করতে চান তিনি।
বৃহস্পতিবার বার্সা প্রেসিডেন্ট বার্তামেউ চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন। এরপর গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হয়ে গেল। ২০ কোটি ইউরোর নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত ক্যাম্প ন্যু তে থাকবেন ২৯ বছর বয়সী এই তারকা।

প্রিয় ক্লাবে থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে সুয়ারেস জানান, “যেখানে আমি থাকতে চাই সেখানে থাকতে পেরে আমি আনন্দে আত্মহারা। আমি খুব খুশি। ”

তিনি আরও বলেন, “ক্লাব ও আমি, এই সিদ্ধান্তটা আমরা সবাই চেয়েছিলাম। আমাদের মধ্যে সম্পর্কটা দারুণ… যেকোনো খেলোয়াড়ই ওই ক্লাবে তার ক্যারিয়ার শেষ করতে চাইবে যেখানে সে সুখে থাকে। দেখি (ভবিষ্যতে) কি হয়, তবে আমি কখনও আমার উচ্চাকাঙ্ক্ষা ও উদ্দীপনা হারাব না। ”

২০১৪ সালে লিভারপুল থেকে আসার পর এ পর্যন্ত বার্সেলোনার হয়ে ৯৭টি গোল করেছেন সুয়ারেস, জিতেছেন মোট আটটি শিরোপা। গত মৌসুমে লা লিগায় সর্বোচ্চ ৪০ গোল করেন তিনি।

basic-bank

Be the first to comment on "বার্সেলোনায় থেকেই অবসর নিতে চান সুয়ারেস"

Leave a comment

Your email address will not be published.


*