শিরোনাম

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক অজ্ঞাত ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে ওই অজ্ঞাত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আবদুল হামিদ জানান, এ ঘটনায় আহত চারজন হলেন নাজিম উদ্দিন (৩৫), লায়লা বেগম (৩৫), কামাল হোসেন (৩২) ও আলমগীর হোসেন (৩৫)। এর মধ্যে নাজিম উদ্দিনের পা ভেঙে গেছে। তিনি ছাড়া বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত।

basic-bank

Be the first to comment on "বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১"

Leave a comment

Your email address will not be published.


*