নিউজ ডেস্ক : শুধু সেলুলয়েডে নয়। বাহুবলী এবার আসতে চলেছে বইয়ের মধ্যেও। জয়পুর সাহিত্য উৎসবে বইয়ের কভার প্রকাশিত হয়েছে। বইয়ের নাম রাইজ অফ শিবাগামী।
বাহুবলী: দা বিগিনিং ছবিতে যেখান থেকে দেখানো হয়েছিল, এখানে তারও আগের গল্প থাকবে। শিবাগামীর বাবার মৃত্যু, তার প্রতিশোধ, শিবাগামীর উত্থান এইসব গল্প থাকবে বইটিতে। লিখেছেন আনন্দ নীলাকান্তন। ৭ মার্চ বাজারে আসছে রাইজ় অফ শিবাগামী।
বইয়ের যে কভারটি প্রকাশ পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে একটি ধ্বংস হয়ে যাওয়া সাম্রাজ্যের মাঝখানে দাঁড়িয়ে শিবাগামী। এটাই কি মাহিষ্মতী সাম্রাজ্য? বই প্রকাশের আগে সম্ভবত তা জানা যাবে না।
৫ জানুয়ারি শেষ হয়েছে বাহুবলী: দা কনক্লিউশন ছবির কাজ। এবছর ২৮ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা। প্রায় তিন থেকে সাড়ে তিন বছর ধরে এই ছবিটি নিয়ে কাজ করছেন পরিচালক রাজামৌলি। ২৩ বা ২৪ জানুয়ারি ছবির টিজ়ার মুক্তি পাওয়ার কথা। ছবিতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না ভাটিয়া, অনুষ্কা শেট্টি ও সত্যরাজ।

Be the first to comment on "‘বাহুবলী’ বই আকারে প্রকাশ হচ্ছে"