নিউজ ডেস্ক : ৭ জানুয়ারি বিএনপিকে কেন সমাবেশ করতে দেয়া হবে না? সরকারকে উদ্দেশ করে এমন প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক মঞ্চ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মওদুদ বলেন, ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের পেছনে অনেক কারণ আছে। ওই নির্বাচনে জনগণের ভোটে হয়নি। আর ওই নির্বাচনের পর সরকার জনগণকে নিরাপত্তা দিতে পারছে। দেশে গনতন্ত্রের চর্চা নেই। ফশফন যপঠন, ৫ জানুয়ারি দেশের বিভিন্নস্থানে বিএনপির শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলে আইন শৃংখলা বাহিনী ও তাদের ছত্রছায়ায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে।
মওদুদ বলেন, আওয়ামী লীগকে সমাবেশ করতে দেয় ডিএমপি। ‘তথাকথিত’ বিরোধীদল জাতীয় পার্টিকে অনুমতি দেয় তারা। কিন্তু বিএনপি দীর্ঘদিন যাবত সমাবেশ করার অনুমতির জন্য গেলেও কেন অনুমতি দেয়া হচ্ছে না? তিনি বলেন, ৫ জানুয়ারি যারা গণতন্ত্র বিজয় দিবস হিসেবে পালন করেন বা সমর্থন জানান সে সকল বুদ্ধিজীবীরা জ্ঞানপাপী। কিন্তু তারা নিজেরাই জানেন এটা ছিল জাতীর সঙ্গে প্রহসন।
আয়োজক সংগঠনের সভাপতি ইসমাইল তালুকদার খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা আবু নাসের রহমতউল্লাহ, খালেদা ইয়াসমিন প্রমুখ।

Be the first to comment on "বিএনপিকে কেন সমাবেশ করতে দেয়া হবে না প্রশ্ন মওদুদের"