শিরোনাম

বিএনপির জন্ম বেআইনি পন্থায়, সামরিক ছাউনিতে : হানিফ

নিউজ ডেস্ক : বিএনপি নেত্রী খালেদা জিয়া কখনও আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না, কেননা দলটির জন্মই একটা বেআইনি পন্থায়, সামরিক ছাউনিতে বসে। ”

আজ শুক্রবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

হানিফ বলেন, “বিএনপির নেতাকর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন না এটাই স্বাভাবিক। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের সময়। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছিল। আদালত থেকে তাঁকে ৫০ থেকে ৬০ বার হাজিরার দিন ধার্য থাকলেও তিনি মাত্র আট থেকে ১০ বার হাজির হয়েছিলেন। ”

খালেদা জিয়া অতীতে যে আইনের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন সেটা থেকে বিরত থাকবেন বলে আশা প্রকাশ করে হানিফ বলেন, “এখন শেষ সময়ে এসে নিরূপায় হয়ে আদালতে হাজির হচ্ছেন খালেদা জিয়া। জাতি তাঁর কাছ থেকে আইনের প্রতি সহনশীলতা প্রত্যাশাও করে না। ”

এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "বিএনপির জন্ম বেআইনি পন্থায়, সামরিক ছাউনিতে : হানিফ"

Leave a comment

Your email address will not be published.


*