শিরোনাম

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার রাত নয়টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক হবে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির প্রস্তাব এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি একটি প্রস্তাব তৈরি করছে। আগামী শুক্রবার খালেদা জিয়ার এ প্রস্তাব তুলে ধরার কথা।

basic-bank

Be the first to comment on "বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ"

Leave a comment

Your email address will not be published.


*