নিউজ ডেস্ক : বান্দরবানের লামা পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার রবিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)।
আজ বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি ঢাকায় তার এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন। সেখানে অবস্থানকালে গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোলাম সরোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ সোমবার এক শোক বার্তায় মির্জা ফখরুল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেও প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি নেতা গোলাম সরোয়ারের ইন্তেকালে ফখরুলের শোক

Be the first to comment on "বিএনপি নেতা গোলাম সরোয়ারের ইন্তেকালে ফখরুলের শোক"