শিরোনাম

বিএনপি নেতৃত্বাধীন জোট ‘জঙ্গি জোট’: হাছান মাহমুদ

নিউজ ডেস্ক : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে ‘জঙ্গি জোট’ হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

সোমবার (১৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘যারা ২৫ মার্চ গণহত্যা চালিয়েছে বিএনপি তাদের সঙ্গে জোট বেধেছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের খেলাফত মজলিসসহ অনেকেই আছে যারা আফগানিস্তান থেকে ট্রেনিং প্রাপ্ত। এখানে শফিউল আলম প্রধানও আছেন। যিনি ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেভেন মার্ডারের প্রধান আসামি ছিলেন। বিএনপি জোট হচ্ছে জঙ্গি জোট। দুশমনের জোট। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।’

তিনি বলেন, ‘বিএনপি বলে তারা নাকি মুক্তিযুদ্ধের দল। বিএনপি এমন মুক্তিযুদ্ধের দল যারা পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করেছে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমানরা স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে চেয়েছে। জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষক বানানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু ওই সময়ে যেসব চ্যানেল, পত্রিকা বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক লিখেছিল তা তো মুছে ফেলা যাবে না। আজকে নতুন প্রজন্ম, নতুন করে স্বাধীনতা ইতিহাস জানার সুযোগ পেয়েছে।’

বিএনপির দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ‘আগামী ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করা হবে। যারা ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করবে না তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে।’

সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাসের সভাতিত্বে আলোচনায় সভায় সংগঠনের নেতারা বক্তব্য দেন।

basic-bank

Be the first to comment on "বিএনপি নেতৃত্বাধীন জোট ‘জঙ্গি জোট’: হাছান মাহমুদ"

Leave a comment

Your email address will not be published.


*