নিউজ ডেস্ক : পদ্মা সেতু দুর্নীতির অভিযোগে ক্ষতিগ্রস্থরা বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করতে পারবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ শনিবার বেলা ১২টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে মন্ত্রী একথা বলেন।
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান জানান, পদ্মা সেতুর দুর্নীতির যে অভিযোগ করেছিল বিশ্বব্যাংক, তা এখন অসত্য প্রমাণিত হয়েছে। বিশ্বব্যাংক যে মিথ্যে অভিযোগ দিয়ে পদ্মা সেতুর টাকা দেয়া বন্ধ করে দিয়েছিল, সেই কারণে একজন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল, একজন সবিচকে কারাগারে যেতে হয়েছিল, যা দুঃখজনক। এতে সরকারের পক্ষ থেকে বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা দেয়ার কোন সুযোগ নেই। তবে ক্ষতিগ্রস্থরা চাইলে বিশ্বব্যাংকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করতে পারবে।’ মন্ত্রী এসময় আরো বলেন, আমি বিশ্বাস করি ক্ষতিগ্রস্থরা অভিযোগ উত্থাপন করবে। বিএনপি নেত্রী বেগম খালেদার রাজনীতি ভন্ডামী আর দূর্নীতি। তিনি বাংলাদেশের কোন উন্নয়ন চান না। উল্টো শেখ হাসিনার উন্নয়নের কাজে বাঁধা গ্রস্ত করছেন। জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশের প্রত্যেকটা সেক্টরের ব্যাপক উন্নয়ন হয়েছে।’
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার আবদুল মালেক হাওলাদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান, জেলার সদর উপজেলার চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।
পরে কালকিনি উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেয়। সভায় জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Be the first to comment on "বিএনপি নেত্রী বাংলাদেশের কোন উন্নয়ন চান না ॥ নৌ-পরিবহন মন্ত্রী"