শিরোনাম

বিকালে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বিকালে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ওয়াটার সামিট ২০১৬ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন। আজ বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডার এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬ এ অংশ নিতে চার দিনের সফরে গত ২৭ নভেম্বর বুদাপেস্ট যান। সফরকালে শেখ হাসিনা দুই দিনব্যাপী বুদাপেস্ট পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন।

এ ছাড়াও তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং প্রেসিডেন্ট জানোস এডারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। শেখ হাসিনা বুদাপেস্টের সিটি পার্কে হিরোস স্কয়ারে হাঙ্গেরির জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ৪ দিনের সফর গত বুধবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

basic-bank

Be the first to comment on "বিকালে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন"

Leave a comment

Your email address will not be published.


*