শিরোনাম

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আইনের শাসনের পরিপন্থী : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আইনের শাসনের পরিপন্থী। এ ধরনের অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আইনবহির্ভূত হত্যা বা অত্যাচার যেটাই হোক না কেন, যদি এটা সরকারের নজরে আনা হয় ব্যবস্থা করা হবে। এবং তা করা হবে অত্যন্ত শক্ত হাতে। তিনি বলেন, আইনবহির্ভূত হত্যাকাণ্ড আইনের শাসন প্রতিষ্ঠার পথে বিরাট প্রতিবন্ধকতা। ফলে এগুলো আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে এবং আপনারা যেগুলো খবরে কাগজে দেখেছেন সেগুলোর ব্যাপারেও ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছি।

basic-bank

Be the first to comment on "বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আইনের শাসনের পরিপন্থী : আইনমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*