নিউজ ডেস্ক : জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের সীমান্তের জিরো পয়েন্ট হতে উর্দুভাষায় লেখা ইসলামী চার শতাধিক বইসহ মোঃ আসিফ(২১) নামে এক যুবককে আটক করেছে বুড়িমারী স্থলবন্দর বিজিবির গোয়েন্দা গণ।
আটক মোঃ আসিফ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সৈয়দপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে। তিনি সৈয়দপুর রেলগেটে মদিনা লাইব্রেরির পরিচালক।
বুড়িমারী স্থলবন্দর বিজিবি সূত্র জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় বুড়িমারী জিরোপয়েন্টে সীমান্তের ওপারে ভারত থেকে একটি প্যাকেট কে বা কাহারা নিয়ে এসে জিরোপয়েন্টের চেক পোষ্টে রেখে যায়। পরে স্থানীয় কয়েকজনও বুড়িমারী স্থলবন্দরে থাকা শ্রমিকরা প্যাকেটটি খুলে দেখেন। প্যাকেটটে উর্দভাষায় লেখা ৩৮৫টি ইসলামী বই রয়েছে। বই গুলো উগ্রমৌলবাদী ধ্যানধারায় লেখা বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। পরে বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পেকে জানানো হয়। বিজিবি’র গোয়েন্দারা বই গুলো উদ্ধার করে। সেখানে বইয়ের মালিক দাবিদার মোঃ আসিফকেও আটক করে। উর্দুভাষায় লেখা প্যাকেটটি ভারত থেকে চোরাই পথে এসেছে।

Be the first to comment on "বিজিবির হাতে বুড়িমারী স্থলবন্দরে যুবক আটক"