শিরোনাম

বিদেশের কারাগারে আটক ৯,৯৬৭ বাংলাদেশি

নিউজ ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে নানা অপরাধে জড়িত হয়ে ৯ হাজার ৯৬৭ জন বাংলাদেশি কারাগারে রয়েছেন বয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

১০ম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয়দিন সোমবার বিকেলে তিনি বগুড়া-০৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম ওমরের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টার পর অধিবেশন শুরু হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বশেষ তথ্যানুযায়ী বিভিন্ন দেশে অপরাধের সাথে জড়িত হয়ে আটকাধীন ও বিচারাধীন বাংলাদেশির সংখ্যা ৯ হাজার ৯৬৭ জন। এর মধ্যে মালয়েশিয়ায় ২ হাজার ৪৬৯ জন, সংযুক্ত আরব আমিরাতে এক হাজার ৯৮ জন, ভারতে ২ হাজার ৬৯৭ জন, সৌদি আরবে ৭০৩ জন, যুক্তরাজ্যে ২১৮ জন এবং মিয়ানমারে ৫৭ জন উল্লেখযোগ্য।

তিনি বলেন, আটককৃত বাংলাদেশি নাগরিকরা যাতে সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মুক্তি লাভ করতে পারে সেজন্য সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় আইনি সহায়তাসহ অন্যান্য আনুষঙ্গিক সহযোগিতা প্রদান করে থাকে। দূতাবাস মুক্তিপ্রাপ্ত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবসনের জন্য ট্রাভেল পারমিট প্রদান করে থাকে।

basic-bank

Be the first to comment on "বিদেশের কারাগারে আটক ৯,৯৬৭ বাংলাদেশি"

Leave a comment

Your email address will not be published.


*