নিউজ ডেস্ক : সবার জন্য নিরাপদ অভিবাসন এই স্লোগান নিয়ে আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হচ্ছে।
বাংলাদেশের এক কোটির উপর মানুষ এখন পৃথিবীর নানা দেশে অভিবাসী হিসেবে কাজ করছেন।
বাংলাদেশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো বলছে শুধু চলতি বছরেই সাত লাখের বেশি লোক বিদেশে গেছেন, যা ২০০৭ সালের পর সর্বোচ্চ।
কিন্তু নতুন অভিবাসীদের বিদেশে কাজে যাওয়ার আগে কতটা প্রস্তুত করা হয়?
দীর্ঘদিন অভিবাসীদের নিয়ে কাজ করছেন সুমাইয়া ইসলাম, তিনি বলছেন বাংলাদেশে প্রশিক্ষণের তেমন কোনও সুযোগ নেই।
মিস ইসলাম বলছেন সরকারী বেসরকারি সকল পদ্ধতিতে পাঠানো শ্রমিকদের বাধ্যতামুলক কিন্তু মাত্র তিন দিনের একটি প্রশিক্ষণ দেয় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো।
“এ প্রস্তুতি বিদেশে যেয়ে কাজ করার জন্য উপযুক্ত নয়। একজন শ্রমিক হিসেবে তাদের ন্যায্য প্রাপ্তি বা অধিকার সম্পর্কে কিছুই জানানো হয় না। শ্রমিক তার চুক্তির কাগজ হাতে পায় না। শুধু ভিসা আর টিকেট দেয়া হয়। এতে করে সে কি কাজ করবে বা কত টাকা আসলে পাচ্ছে এ ব্যাপারে তার ধারণা থাকে না। এ বিষয়গুলো খুব জরুরি যুক্ত করা”।
“এ কারণে শ্রমিকের অধিকার লংঘিত হয়” বলছেন সুমাইয়া ইসলাম।
সূত্র : বিবিসি বাংলা
বিদেশে কাজে যাওয়ার আগে কতটা প্রস্তুত করা হয় বাংলাদেশি শ্রমিকদের?

Be the first to comment on "বিদেশে কাজে যাওয়ার আগে কতটা প্রস্তুত করা হয় বাংলাদেশি শ্রমিকদের?"