নিউজ ডেস্ক : ২২ হাজার ৮৭৬ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২২ হাজার ৮৭৬ কোটি টাকা। বৈঠক শেষে প্রকল্পগুলো অনুমোদনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রকল্পগুলোর মধ্যে সরকারি নিজস্ব তহবিল থেকে ৮ হাজার ৬৬৮ কোটি ১৮ লাখ, বাস্তবায়নকারী সংস্থার তহবিল থেকে ৫৮৫ কোটি ২ লাখ এবং বৈদেশিক সহায়তা থেকে ১৩ হাজার ৬২৩ কোটি ১১ লাখ টাকা যোগান দেওয়া হবে। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

Be the first to comment on "বিদ্যুতের তিনসহ ১০ প্রকল্প একনেকে অনুমোদন"