শিরোনাম

বিনা পরোয়ানায় গ্রেপ্তার ॥ আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিউজ ডেস্ক : বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও পুলিশি রিমান্ড প্রশ্নে ১৩ বছর আগে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার এই রায় প্রকাশ করা হয়। প্রধান বিচারপতি এস কে সিনহাসহ আপিল বিভাগের চার বিচারপতির স্বাক্ষরের পর এই রায় প্রকাশ করা হয়। রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে গত ২৪ মে আপিল বিভাগ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার এবং ১৬৭ ধারায় পুলিশ রিমান্ড প্রশ্নে রাষ্ট্রের আপিল খারিজ করে দেন সর্বোচ্চ আদালত।

১৯৯৮ সালে ডিবি পুলিশ ঢাকার সিদ্ধেশ্বরী এলাকা থেকে ইনডিপেনডেন্ট ইউনির্ভাসিটির ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে। পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় রুবেল মারা যায়। পুলিশ হেফাজতে রুবেলের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সহ কয়েকটি মানবাধিকার সংগঠন রিট আবেদন দায়ের করে। ২০০৩ সালের ৭ এপ্রিল বিচারপতি মো. হামিদুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার ও রিমান্ড-সংক্রান্ত ১৬৭ ধারার বিধান ৬ মাসের মধ্যে সংশোধনে এক যুগান্তকারী রায় দেন।

basic-bank

Be the first to comment on "বিনা পরোয়ানায় গ্রেপ্তার ॥ আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ"

Leave a comment

Your email address will not be published.


*