শিরোনাম

বিরতির পর সাকিবের হাফ-সেঞ্চুরি

নিউজ ডেস্ক :  ভারতের প্রথম ইনিংসে ছয় উইকেট হারিয়ে ৬৮৭ রানের পর তৃতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত চার উইকেট হারিয়ে ১৫৫ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন সাকিব আল হাসান (৫১) ও মুশফিকুর রহিম (১৪)।
তৃতীয় দিন ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান তামিম ইকবাল (২৪) ও মুমিনুল হক (১)। তবে দলীয় ১৭তম ওভারের সময় মুমিনুল হকের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে দুই রান নিতে গিয়ে রান আউটের শিকার হন তামিম। ৫৩ বলে তিনটি চারের সাহায্যে ২৫ করেন বাঁহাতি এ ওপেনার।
তামিমের পর উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি মুমিনল হকও। ব্যক্তিগত ১২ রানে উমেশ যাদবের বলে এলবিডব্লিউর শিকান হন বাঁহাতি এ ব্যাটসম্যান। ৩৬ বল মোকাবেলায় একটি চার হাঁকান তিনি।
৩৪তম ওভারে দলীয় শতক আসে বাংলাদেশের। এ সময় দুই ব্যাটনসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান ভারতীয় বোলারদের সতর্ক হয়ে খেলে দলীয় শতকে সাহায্য করেন। তবে দলের তিন অঙ্কের স্কোরের পর ক্রিজে টিকতে পারেননি রিয়াদ। ইশান্ত শর্মার প্রথম ওভারেই এলবিডব্লিউ হয়ে প্যাভিলিওনে ফেরেন তিনি। ৫৭ বলে চারটি চারের সাহায্যে ২৮ রান করেন ডানহাতি এ ব্যাটসম্যান।
দলীয় ৪৩ ওভারের সময় মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। এ সময় ১২৫ রান করে সফরকারীরা। ব্যাটিংয়ে অপরাজিত থাকেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

basic-bank

Be the first to comment on "বিরতির পর সাকিবের হাফ-সেঞ্চুরি"

Leave a comment

Your email address will not be published.


*