শিরোনাম

‘বিরাটকে নিয়ে কেন কথা বলি না জানেন?’

 

নিউজ ডেস্ক: কখনও তাঁদের প্রেম নিয়ে আলোচনা হয়, কখনও বা আলোচনায় উঠে আসে তাঁদের ব্রেকআপ। কিন্তু, এ বার বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন খোদ অনুষ্কা শর্মা। কেন বিরাটের সঙ্গে সম্পর্কের প্রশ্নে তিনি নীরব থাকতে পছন্দ করেন, জানালেন সে কথাও।

সম্প্রতি এক সাক্ষাত্কারে অনুষ্কা বললেন, ‘‘আমি বিরাটের বিষয়ে আগে কথা বলতাম। কারণ, আমার মনে হত আমি যেমন ম্যাচিরওড ভাবে রিলেশনশিপের বিষয়টা সামলাতে পারি, দর্শকরাও সে ভাবে ব্যাপারটা দেখবেন। কিন্তু, সেটা হয়নি। কারও সঙ্গে ডেট করলে, তার সঙ্গে দেখা করাটা তো স্বাভাবিক। সেটা নিয়ে গসিপ হয় কী ভাবে? অভিনেত্রী হিসেবে আমি সেরা পারফরম্যান্স দিলেও খবরের হেডলাইনে আসে আমার ব্যক্তিগত সম্পর্ক।’’

রিলেশনশিপ নিয়ে প্রশ্নে মিডিয়ার ওপর রাগে ফেটে পড়েছেন অনুষ্কা। নায়িকা জানিয়েছেন, তাঁকে স্কুল স্টুডেন্টদের মতো প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, কী ভাবে বিরাটের সঙ্গে দেখা হয়েছিল? অনুষ্কার কথায়, ‘‘অভিনেতারা সকলের সঙ্গে কথা বলেন না। দূরত্ব রেখে চলেন। কিন্তু আমি সকলের সঙ্গে কথা বলতে ভালবাসি। তার মানে এই নয়, সকলে আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যা খুশি প্রশ্ন করবেন। তাই এ ব্যাপারে কোনও কথাই বলব না বলে ঠিক করেছি।’’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

basic-bank

Be the first to comment on "‘বিরাটকে নিয়ে কেন কথা বলি না জানেন?’"

Leave a comment

Your email address will not be published.


*