শিরোনাম

বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গ পরিষেবা চালু সুইজারল্যান্ডে

নিউজ ডেস্ক : রবিবার বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গ দিয়ে রেল পরিষেবা চালু হল সুইজারল্যান্ডে। জুরিখ থেকে লুগানো যাওয়ার এই গোথার্ড সুড়ঙ্গের উদ্বোধন হয় ২০১৬ সালের জুন মাসে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। কিন্তু সুইজারল্যান্ডের সাধারণ নাগরিকদের জন্য সেদিন সুড়ঙ্গপথ খুলে দেয়া হয়নি। ১১ ডিসেম্বর থেকেই সাধারণের জন্য এই পরিষেবা চালু হল।
সুইস রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের দীর্ঘতম সুরঙ্গ গোথার্ড বেস টানেল তৈরি করতে প্রায় ১৭ বছর লেগেছে। ৫৭ কিলোমিটারের দীর্ঘ সুড়ঙ্গ গড়তে খরচ হয়ছে আনুমানিক ১২০০ কোটি ইউরো। জুরিখ থেকে লুগানো যেতে ট্রেনে এতদিন সময় লাগত তিন ঘণ্টার বেশি। কিন্তু এই সুড়ঙ্গ পথে এই যাত্রার সময় কমেছে ৩০ মিনিট। আড়াই ঘণ্টার মধ্যেই গন্তব্যে পৌঁছে যাচ্ছেন যাত্রীরা। প্রথম সফল যাত্রার পর সুইস রেলের প্রধান অ্যান্ড্রেস মেয়ের জানিয়েছেন, এই সুড়ঙ্গ সুইজারল্যান্ডের নাগরিকদের জন্য ক্রিসমাসের আগাম উপহার। ‌‌

সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গ পরিষেবা চালু সুইজারল্যান্ডে"

Leave a comment

Your email address will not be published.


*