শিরোনাম

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি ভেনেনো

নিউজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে দামি গাড়ি ভেনেনো। এ গাড়ি ঘণ্টায় ২২১ মাইল গতিতে ছুটতে পারে। গাড়িটির দাম ৫৩ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪২ কোটি ৪০ লাখ টাকা।

ল্যাম্বরগিনির দাবি, ভেনেনোতে রয়েছে একাধিক ভেন্ট এবং কুলিং ডাক্ট, যা গাড়িটির অ্যারোডাইনামিক কার্যক্রম নিশ্চিত করে আর ৭৫০ হর্সপাওয়ারের ভি-১২ ইঞ্জিনকে ঠাণ্ডা রাখে।

মাত্র তিন সেকেন্ডে ১০০ কিলোমিটার গতি তুলতে পারে ভেনেনো। ভেনেনোর আগে বাজারে আসা সবচেয়ে দামী গাড়ির তালিকায় ছিল ৮০ লাখ ডলারের মেব্যাচ অ্যাক্সেলেরো, ১৭ লাখ ডলারের বুগাটি ভেরন, ১৬ লাখ ডলারের ল্যাম্বরগিনি রেভেনটন, নয় লাখ ৭০ হাজার ডলারের মার্সিডিজ ম্যাকলারেন, ছয় লাখ ৭০ হাজার ডলার দামের ফেরারি এনজো।

ল্যাম্বরগিনি ভেনেনো রোডস্টারের বৈশিষ্ট্য
২.৯ সেকেন্ডে: ১০০ কিলোমিটার গতি, সর্বোচ্চ গতি: ঘণ্টায় ২৬০ মাইল,
ওজন: ১৪৯০ কেজি, দাম: ৫৩ লাখ মার্কিন ডলার।

basic-bank

Be the first to comment on "বিশ্বের সবচেয়ে দামি গাড়ি ভেনেনো"

Leave a comment

Your email address will not be published.


*