নিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী হ্যাজ়েল কিচের সঙ্গে সদ্য বিবাহ সম্পন্ন করছেন ভারতের তারকা ক্রিকেটার যুবরাজ সিং। গোয়াতে হিন্দু শাস্ত্র মতে তাদের বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিয়ের পরই কান্নায় ভেঙে পড়েন তিনি।
কিন্তু কেন? বিয়ের সবকিছু রীতি শেষ হয়ে যাওয়ার পর, যুবরাজ মঞ্চে দাঁড়িয়ে তার মা শবনম সিং সম্পর্কে কিছু কথা বলতে যান। ছোটোবেলা থেকেই মায়ের ছত্রছায়ায় তিনি বড় হয়ে উঠেছেন। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন যুবরাজ।
ছেলের মুখে এই কথা শোনার পর শবনমও চোখের জল ধরে রাখতে পারেননি। তার থেকে গর্বিত আর কে হতে পারে!
একটা সময় ছিল যখন গোটা বিশ্ব ভারতীয় দলের মিডল অর্ডার বলতে যুবরাজ সিংকে চিনতো। তারপর এল তার জীবনে সবথেকে খারাপ সময়। ধরা পড়ল ক্যান্সর। তবে সেটাও তিনি সাহসের সঙ্গেই জয় করেছেন তিনি।
বিয়ের পরই কান্নায় ভেঙে পড়েন যুবরাজ!

Be the first to comment on "বিয়ের পরই কান্নায় ভেঙে পড়েন যুবরাজ!"