শিরোনাম

বিয়ে করছেন দীপিকা-শোয়েব

নিউজ ডেস্ক : শ্বশুরাল সিমর কা ধারাবাহিকের জোড়ি দীপিকা কাকর ও শোয়েব ইব্রাহিম বিয়ে করতে চলেছেন। রিল লাইফে নয়।

রিয়েল লাইফে।
শ্বশুরাল সিমর কা-এর সেটে ভালো বন্ধুত্ব তৈরি হয় দীপিকা ও শোয়েবের। কিন্তু ২০১৩ সালে ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যান শোয়েব। এরপরই তাঁরা বুঝতে পারেন একে অপরের প্রেমে পড়েছেন। এবার তাঁরা বিয়ে করতে চলেছেন।

সংবদমাধ্যমের কাছে সেকথা স্বীকার করেছেন শোয়েব। বলেছেন, “আমরা এবছর ডিসেম্বরে বা পরের বছর জানুয়ারিতে বিয়ে করতে চলেছি। শীতেই বিয়ে করতে চাই। দীপিকা চাইছেন ভোপালে আমাদের বাড়িতে নিকাহ হোক। ” সম্পর্কের কথা জানিয়েছেন দীপিকাও।

ইন্ডাস্ট্রিতে ঢোকার আগেই বিয়ে হয়ে গিয়েছিল দীপিকার। কিন্তু ২০১৫ সালের জানুয়ারিতে তাঁর ডিভোর্স হয়ে যায়। শোনা যায়, ডিভোর্সের জন্য নাকি শোয়েবই দায়ি। কিন্তু দীপিকা তখন জানিয়েছিলেন, তিনি শোয়েবের সঙ্গে ডেট করছেন না। তাঁরা শুধুই বন্ধু। শোয়েব নিজেও সেই কথাই জানান। তিনি এও বলেন, তাঁর বাবার যখন ব্রেন হ্যামারেজ হয়েছিল, দীপিকা তখন তাঁর পাশে ছিলেন। শোয়েবের পরিবারও দীপিকাকে খুব পছন্দ করে। দীপিকা মতে, শোয়েবের চেয়ে তিনি শোয়েবের মাকে বেশি ভালোবাসেন।

basic-bank

Be the first to comment on "বিয়ে করছেন দীপিকা-শোয়েব"

Leave a comment

Your email address will not be published.


*