শিরোনাম

বিয়ে করে কেন কাঁদলেন যুবরাজ?

নিউজ ডেস্ক : গত ৩০ নভেম্বর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন যুবরাজ সিংহ। বলি মডেল তথা নায়িকা হেজেল কিচের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন।

কিন্তু নিজের বিয়েতে অঝোরে কাঁদলেন এই তারকা ক্রিকেটার। কেন জানেন?
চণ্ডীগড় থেকে ৪০ কিলোমিটার দূরে দফেড়া সাবেহ গুরুদ্বারে প্রথমে শিখ রীতি মেনে হয়েছে যুবরাজের বিয়ের অনুষ্ঠান। গুরুদ্বারে বিয়ের পর গোয়ার সমুদ্রকে সাক্ষী রেখে ভাগাতোর বিচে এক বিলাসবহুল অনুষ্ঠানে হিন্দু ধর্মমতে বিয়ে হয় তাঁদের। সেখানে বিয়ে হওয়ার পর অতিথিদের সামনে মাইক হাতে তুলে নেন যুবি।
উপস্থিত সকলের সঙ্গে শেয়ার করেন তাঁর জীবনের এক বিশেষ নারীর কথা। তিনি আজ যা হয়েছেন সবই নাকি তাঁর জন্য। ক্যানসারে আক্রান্ত হয়ে জীবনের যে অন্ধকার সময় কাটিয়েছেন সে সময়ও সেই নারীই ছিলেন যুবরাজের একমাত্র ভরসা। তিনি যুবির মা শবনম সিংহ। আর মায়ের কথা বলতে গিয়েই আবেগ ধরে রাখতে পারেননি। সকলের সামনে কেঁদে ফেলেন যুবরাজ। অনুষ্ঠানে তখন যুবির মা-ও ছিলেন।

যুবির বিয়েতে শচীন টেন্ডুলকার, এম এস ধোনি, বিরাট কোহলি-আনুশকা শর্মা, রোহিত শর্মা, অঙ্গদ বেদির মতো তারকারা উপস্থিত ছিলেন। সকলের সামনে ভেঙে পড়েন সদ্য বিবাহিত যুবি।

সূত্র: আনন্দবাজার

basic-bank

Be the first to comment on "বিয়ে করে কেন কাঁদলেন যুবরাজ?"

Leave a comment

Your email address will not be published.


*